ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেয়ের নাম করোনা, ছেলের নাম রাখা হলো লকডাউন

মেয়ের নাম করোনা, ছেলের নাম রাখা হলো লকডাউন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০২:১০ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০২:৫০

সারা বিশ্বের মানুষ যেখানে করোনাভাইরাসের পাশাপাশি লকডাউনের মতো পরিস্থিতি চিরদিনের মতো বিদায় চাইছে সেখানে কেউ কেউ নিজের সন্তানদের নাম রেখে এগুলো সারাজীবন মনে রাখতে চাইছেন।
সোমবার ভারতের উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার খুখুন্দু গ্রামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। লকডাউন চলাকালীন অবস্থায় ছেলের জন্ম হওয়ায় পরিবারটি নবজাতকের নাম রাখেন লকডাউন।
ছেলেটির বাবা পবন জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছেন এটা প্রশংসনীয়। তিনি বলেন, ‘ লকডাউন এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আমার ছেলে জন্মও নিয়েছে এর মধ্যে। এ কারণে ছেলের নাম লকডাউন রেখেছি।’ তার মতে, জাতীয় স্বার্থে লকডাউন ব্যবহৃত হওয়ায় তার ছেলের নাম আগামীতে সবাই মনে রাখবে।
পবন বলেন, ‘ ছেলের জন্মের পর সব ধরনের উৎসব-রীতি বন্ধ রেখেছি। আত্মীয়-স্বজনদেরও আসতে নিষেধ করেছি।’ তিনি জানান, লকডাউন উঠে গেলে তবেই তিনি ছেলের জন্মোৎসব পালন করবেন।
এর আগে গত সপ্তাহে জনতা কারফিউ চলাকালে ভারতের গোরাকপুরে একটি মেয়ে শিশু জন্ম নেওয়ায় শিশুটির নাম করোনা রাখেন তারা চাচা নীতেশ ত্রিপাঠি। তিনি জানান, মেয়ের মায়ের অনুমতি নিয়েই তিনি শিশুটির নাম রেখেছেন। নীতেশ বলেন, ‘করোনা নিঃসন্দেহে একটি বিপজ্জনক ভাইরাস। এটি বিশ্বের অনেক মানুষকে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, ’এই ভাইরাসটি আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাসও জাগিয়েছে  বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।’ নীতেশের, করোনা নামের শিশুটি খারাপের বিরুদ্ধে লড়াইয়ের মানুষের ঐক্যের প্রতীক। সূত্র : নিউজ এইট্টিন


আরও পড়ুন

×