ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মরদেহে কতক্ষণ বাঁচে করোনাভাইরাস

মরদেহে কতক্ষণ বাঁচে করোনাভাইরাস
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০২:২৮ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০২:৩১

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৯৭৩। এই ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯৬ জনের।

চীন থেকে শুরু করে এই ভাইরাসের প্রকোপে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বিশ্বের ১৮৪টি দেশ। চীন, ইতালিকে পিছনে ফেলে এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। সেখানে এ পর্যন্ত ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৭ জনের।

এই আতঙ্কের আবহে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের ক্ষেত্রেও একাধিক সতর্কতা নেওয়া হচ্ছে। মরদেহের কাছে মৃতের আত্মীয়-স্বজনদের যেতে দেওয়া হয় না, মৃতদেহ থেকে ভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটা প্রয়োজন এই সতর্কতার? কোনও ব্যক্তির মৃত্যুর পর তার শরীরে কি আদৌ বেঁচে থাকতে পারে করোনাভাইরাস?

গবেষকরা জানাচ্ছেন, করোনাভাইরাসের জীবনাশক্তি অন্যান্য ভাইরাসের তুলনায় অনেকটাই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ও গবেষকরা জানিয়েছেন, করোনায় মৃত ব্যক্তিদের দেহ পরীক্ষা করে দেখা গেছে, মৃতের শরীরেও প্রায় ৬ ঘণ্টা জীবিত থাকে এই ভাইরাস। এই সময়ের মধ্যে দেহের কাছাকাছি এলে সংক্রমণের আশঙ্কা প্রবল! তাই করোনায় মৃত ব্যক্তিদের দাফনের ক্ষেত্রেও একাধিক সতর্কতা নেওয়া হচ্ছে। সূত্র: জি-নিউজ।

আরও পড়ুন

×