ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কংগ্রেসকে পাত্তা না দেওয়ার হুমকি ট্রাম্পের

কংগ্রেসকে পাত্তা না দেওয়ার হুমকি ট্রাম্পের
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০০:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নিজের প্রশাসনে শূন্যপদগুলো পূরণ করতে কংগ্রেসকে পাত্তা না দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল বিচারপতিসহ অন্যান্য সরকারি শূন্যপদগুলোতে নিয়োগদানের বিষয়ে সিনেটরদের আচরণ দেখে হতাশ ট্রাম্প এ হুমকি দেন। তিনি  বলেন,  তাদের আচরণে এটা মনে হয়, তারা আমার মনোনীতদের ভোট দিতে চান না। খবর বিবিসি, এএফপির।

করোনাভাইরাস সঙ্কটে হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, তারা সবাই শহর ছেড়ে গেছে। এটা হলো তাদের দায়িত্ব পালনে অবহেলা। যুক্তরাষ্ট্রের জনগণ তাদের কাছ থেকে এটা আশা করে না। তিনি এপাকে ‘কেলেঙ্কারি’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ এসব বুঝতে না পারার মতো বেকুব নয়।

যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি সভার সদস্যরা আগামী ৪ মের আগে ওয়াশিংটনে না ফেরার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। করোনাভাইরাস ও ইস্টার পর্ব উপলক্ষে তারা চলতি মাসের দুই সপ্তাহ রাজধানীর বাইরে থাকার কথা আগেই বলেছেন।

বিশ্বব্যাপী মহামারির কারণে কংগ্রেস সদস্যদের সিনেটে অনুপস্থিতিকে কীভাবে নেয়া হবে, এটা এখনো পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের কেনো প্রেসিডেন্টকে এখনো এধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়নি। সংবিধানে থাকলেও কোনো প্রেসিডেন্টকে এই ক্ষমতার চর্চা করতে হয়নি। 

 রিপাবলিকাননিয়ন্ত্রিত সিনেট ও ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা করোনা প্রাদুর্ভাবের শুরুতে ওয়াশিংটন ছেড়ে যান। একটি সংক্ষিপ্ত অধিবেশনের মধ্য দিয়ে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত না হলে ট্রাম্প ওই পদগুলোতে নিয়োগ দিতে পারছেন না।। তবে এ নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ার হুমকি দেন।



আরও পড়ুন

×