ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নেটওয়ার্ক সমস্যা, ক্লাস নিতে তাই গাছে উঠলেন শিক্ষক

নেটওয়ার্ক সমস্যা, ক্লাস নিতে তাই গাছে উঠলেন শিক্ষক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ২৩:৫৯

করোনা সংক্রমণের কারণে লকডাউন হয়ে আছে গোটা পৃথিবী। দোকানপাট, অফিস-আদালতের পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এ পরিস্থিতিতে বিশ্বের অনেকে স্কুলই চালু করেছে অনলাইন শিক্ষা কার্যক্রম। ভারতের পশ্চিমবঙ্গের অনেক স্কুলেও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলছে। কিন্তু অনেক শিক্ষকের বাড়িতে অনলাইনে ক্লাস করানোর মতো উপযুক্ত ব্যবস্থা না থাকায় তারা পড়েছেন বিপদে। তার ওপর আবার নেটওয়ার্কের সমস্যা থাকায় তাদের বিপদ দ্বিগুণ হয়ে দেখা দিচ্ছে। সম্প্রতি অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে নেটওয়ার্কের সমস্যায় পড়ে এক শিক্ষককে গাছে উঠতে দেখা গেছে। নিয়মিত সেখান থেকেই এখন তিনি পাঠদানের কাজ চালাচ্ছেন অনলাইনে।
ঘটনাটি পশ্চিবঙ্গের বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের। সুব্রত পতি নামের ওই শিক্ষক ভারতীয় গণমাধ্যমকে জানান, তাদের গ্রামের কোথাও নেটওয়ার্কে সিগন্যাল পাওয়া যায় না। অথচ তাকে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ক্লাস নিতে হয়। নেটওয়ার্ক পেতে তাই তিনি বাধ্য হয়ে ‘ট্রি সেট আপ’অর্থাৎ গাছের মাথায় মাচা বেঁধে ক্লাস করানোর ব্যবস্থা করেছেন।
ওই শিক্ষক জানান, নিজের স্মার্টফোনের সাহায্যেই তিনি গাছের ওপরে বসে অনলাইনে ক্লাস করাচ্ছেন।  
সুব্রত পতি জানান, পাঠদানে সহায়তা করতে স্থানীয়রাও তাকে যথেষ্ট সহযোগিতা করছেন। গাছের মাথায় মাচা বাঁধতে সাহায্যও করেছেন এলাকার লোকজন।
এদিকে গাছের ওপরে বসে কাজ করতে গিয়ে কোনওভাবে যাতে অসতর্ক অবস্থায় সুব্রত নিচে পড়ে না যান সেজন্য গাছের সঙ্গে নিজেকে বেঁধে রোজ কাজে বসেন তিনি। তার খাবারও পাঠানো হয় অভিনব পদ্ধতিতে। সুব্রত জানান, বাড়ির লোকজন একটি লাঠির মাথায় কাপড়ের পুঁটুলিতে খাবার বেঁধে পাঠিয়ে দেন গাছের মাথায়। সেখানে বসেই খাওয়া-দাওয়া সারেন তিনি। সূত্র: এনডিটিভি




আরও পড়ুন

×