ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনায় বাংলাদেশে ১৪ সদস্যের টিম পাঠাচ্ছে ভারতীয় সেনাবাহিনী

করোনায় বাংলাদেশে ১৪ সদস্যের টিম পাঠাচ্ছে ভারতীয় সেনাবাহিনী
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০০:২৯

করোনাভাইরাস প্রতিরোধে সাহায্য করার জন্য বাংলাদেশসহ শ্রীলঙ্কা, ভূটান ও আফগানিস্তানে একটি করে টিম পাঠাতে প্রস্তুত ভারতের সেনাবাহিনী।   

মার্চ মাসে করোনাভাইরাস টেস্ট সেন্টার তৈরি ও স্থানীয় চিকিৎসকদের ভাইরাসের মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়ার জন্য নেপালে ১৪ সদস্যের দল পাঠিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এছাড়া কুয়েতেও ১৫ সদস্যের দল পাঠিয়েছে ভারতীয় সেনা।  

ইতিমধ্যে ৫৫টি দেশে করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রক্সিক্লরোকুইন পাঠিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তানের মতো দেশে এই ওষুধ সরবরাহ করেছে দেশটি।  

করোনা মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশে ১৪ সদস্যের একটি দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে ভারতীয় সেনা।

বন্ধু দেশগুলোর প্রতি পররাষ্ট্রনীতি অনুযায়ী ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। এইসব দেশগুলোতে করোনা মোকাবিলায় মাঠে নেমে সহায়তা করবে ভারতীয় সেনার এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম। সূত্র: জিনিউজ


আরও পড়ুন

×