এক নারী যেভাবে সংক্রমিত করলেন ৩১ জনকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০২:১৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ০২:৩৯
ভারতের তেলেঙ্গনার হায়দরাবাদে হঠাৎ করেই করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়ে প্রশাসন। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন করোনা আক্রান্ত এক নারীই সংক্রমিত করেছেন ৩১ জনকে। এতেই আক্রান্তের সংখ্যা এক লাফে এতটা বেড়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে উর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন, তাবলিগ সমাবেশের সংস্পর্শে আসা এক নারী গত কয়েকদিনে জেলার সূর্যপেট শহরের বিভিন্ন বাড়িতে লকডাউন চলাকালীন ‘অষ্ট চাম্মা’ নামের এক ধরনের ইনডোর খেলা খেলতে যান। খেলাটি লুডু নামে পরিচিত। পরে ওই নারীর দেহে করোনা শনাক্ত হয়।
এরপর তার সংস্পর্শে আসা পরিবারগুলোর মধ্যে ৩১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বর্তমানে হায়দরাবাদে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।
ঘটনার পর সামাজিক দূরত্ব ও লকডাউন বজায় রাখতে ব্যর্থ হওয়ায় সূর্যপেট শহরের কম পক্ষে পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।
- বিষয় :
- ভারত
- করোনা সংক্রমণ
- করোনাভাইরাস
