ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভারতীয় বাহিনীর ওপর লাগাতার হামলার নির্দেশ হিজবুল মুজাহিদিনের

ভারতীয় বাহিনীর ওপর লাগাতার হামলার নির্দেশ হিজবুল মুজাহিদিনের
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের নতুন প্রধান সাইফুল্লাহকে ভারতীয় বাহিনীর ওপর লাগাতার হামলা চালানের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর বিশেষ মর্যাদা হারানো রাজ্যটিতে নিষিদ্ধ সংগঠনটির নতুন অপারেশনাল কমান্ডার চিফ হিসেবে সদ্য নিয়োগ দেয়া হয়েছে তাকে । খবর এনডিটিভির।

 গত সপ্তাহে কাশ্মীরে যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হন হিজবুল প্রধান রিয়াজ নাইকু। তাকে হত্যার পর কিছুটা স্বস্তিতে ছিল ভারতীয় বাহিনী। কিন্তু এক সপ্তাহ মধ্যেই নতুন কম্যান্ডার চিফ নিয়োগ করে দেশটির ওপর চাপ বাড়াল হিজবুল মুজাহিদিন।

২০১৬-১৭ সালে বুরহান ওয়ানি হিজবুল কম্যান্ডার থাকাকালে নতুন প্রধান সাইফুল্লাহর কাজ ছিল জখম জঙ্গিদের চিকিৎসা করা। সে সময় আরও কয়েক জন জঙ্গিকেও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন তিনি। ভারতীয় নিরাপত্তা বাহিনী থেকে ভারতীয় গোয়েন্দা---সকলের কাছে তার পরিচয় ডাক্তার সাইফুল্লাহ।

২০১৭ সালে রিয়াজ নাইকু অপারেশনাল কমান্ডার হলে সাইফুল্লাহকে তার ডেপুটি নিয়োগ করা হয়। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই সাইফুল্লাহর সঙ্গে হিজবুল প্রধান সৈয়দ সালাহউদ্দিনসহ শীর্ষ নেতৃত্বের সরাসরি যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন

×