ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ছাত্রদের হোমওয়ার্কে সাহায্য করবেন কানাডার প্রধানমন্ত্রী

ছাত্রদের হোমওয়ার্কে সাহায্য করবেন কানাডার প্রধানমন্ত্রী
×

জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ০২:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

শিক্ষকতা দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপর এক পর্যায়ে রাজনীতিতে নামলেন। তাতে পেলেন দারুণ সাফল্য। এখন তিনি নিজের দেশের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা| অবশ্য এর আগে শিক্ষকতা ছাড়াও অনেক পেশায় কাজ করেছেন। করিৎকর্মা মানুষ সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ইলিয়ট ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো।

করোনার উৎপাতে এখন সারা দুনিয়া ব্যতিব্যস্ত। বাদ নেই কানাডাও। প্রধানমন্ত্রী ঠিক করেছেন, শিক্ষক হিসেবে নিজের লব্ধ জ্ঞান ও দক্ষতাকে ছড়িয়ে দেবেন ছাত্রদের মধ্যে। টুইটারে পোস্ট করা এক ভিডিও মেসেজে ট্রুডো বলেন, একজন শিক্ষক হিসেবে আমি তাদের শেখাতে চাই। খবর এনডিটিভির।

ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, তারা যদি হোমওয়ার্ক নিয়ে কোনো কিছু জানতে চায়, তিনি জানাতে রাজি আছেন।

ট্রুডো বলেন, হোমওয়ার্কের শক্ত ও কঠিন প্রশ্নগুলো #কানাডাহোমওয়ার্কহেল্প হ্যাশট্যাগে করা হলেও সেগুলো আমার কাছে চলে আসবে। তারপর আমি দেখব কী করা যায়?

তিনি বলেন, শুধু পড়ার টেবিলে নয়, কিচেন টেবিলে বসেও এই হোমওয়ার্ক করা যাবে।

লক ডাউনে কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হতে থাকে। শিক্ষকরা নানাভাবে ছাত্রদের সহায়তার জন্য চেষ্টা অব্যাহত রাখেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের এই চেষ্টা অভিভাবকদের প্রশংসা অর্জন করেছে। চলুন, আমরা এক সঙ্গে কাজ করি এবং জয়ী হই।

 ট্রুডো স্নাতক শেষ করার পর ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে শিক্ষক হিসেবে কাজ করেছিলেন।

আরও পড়ুন

×