ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভারতে কোয়ারেন্টাইন সেন্টারে আয়ুর্বেদিক সেবা

ভারতে কোয়ারেন্টাইন সেন্টারে আয়ুর্বেদিক সেবা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৩:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতের মুম্বাইয়ের কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে চিকিৎসা সেবা দেবেন দেশটির আয়ুর্বেদিক চিকিৎসকরা। এরই মধ্যে ৬ জন আয়ুর্বেদিক এবং ১৭ জন হোমিওপ্যাথিক ডাক্তারকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। খবর এনডিটিভির।

এই আয়ুর্বেদিক ডাক্তাররা চিকিৎসা করবেন মুম্বাইয়ের মারোলের সেভেন হিলস হাসপাতালে। সেভেন হিলস হাসপাতালটি সম্পূর্ণ ভাবে করোনা রোগীদের জন্যই। মুম্বাইয়ের অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার সুরেশ কাঙ্কানি জানিয়েছেন, আয়ুর্বেদিক ডাক্তাররা কোয়ারেন্টেইন সেন্টারে পরিষেবা দেবেন। সেখানে রোগীদের চিকিৎসা খুব একটা করতে হয় না, নজরদারিতে রাখা এবং দেখভাল করাটাই বেশি জরুরি বলে জানিয়েছেন তিনি।

করোনা মোকাবিলায় আয়ুর্বেদিক ডাক্তাররা কী ভাবে পরিষেবা দেবেন, তার প্রোটোকলও তৈরি হয়েছে। মুম্বাইয়ের মেডিক্যাল এডুকেশনের সেক্রেটারি ড. সঞ্জয় মুখার্জি জানিয়েছেন, কয়েক হাজার মেডিক্যাল প্র্যাকটিশনারদের অনলাইনে করোনা চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×