ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সংক্রমণের আতঙ্কে করোনা নার্সের বাড়িতে পাথর ছুড়ে হামলা

সংক্রমণের আতঙ্কে করোনা নার্সের বাড়িতে পাথর ছুড়ে হামলা
×

নার্সের বাড়িতে পাথর ছুড়ে হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০ | ০৪:১৩ | আপডেট: ১২ মে ২০২০ | ০৪:১৫

করোনা আবহে ডাক্তার ও নার্সদের সুরক্ষার কথা বারবার বলেছে ভারতের প্রশাসন। ডাক্তার, নার্স বা অন্য কোনও স্বাস্থ্যকর্মীকে আক্রমণ করলে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে, সেরকম হুমকিও দেয়া হয়েছে। তবু দেশটিতে করোনা ছড়ানোর সন্দেহে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার বিরাম নেই। খবর টাইমস অব ইন্ডিয়া

মহারাষ্ট্রের আওরঙ্গাবাদের মালি গল্লি এলাকায় ভাড়া বাড়িতে থাকা এক নার্স ও তার স্বামী এরকমই হামলার মুখে পড়লেন।

অপরাধ হলো তিনি করোনা সেন্টারে কাজ করেন। তার দ্বারা করোনা ছড়ানো হতে পারে। তাই তাকে পাড়া ছাড়তে হবে, এই দাবি তোলে স্থানীয় বাসিন্দারা।

নার্স দিবসে হামলার শিকার শিল্পা হিভরালে নামে ওই নার্স জানিয়েছেন, স্থানীয় কয়েকজন বাসিন্দা তার ঘর লক্ষ্য করে পাথর ছোড়ে। দরজাতেও লাথি মারে। সঙ্গে চলতে থাকে গালিগালাজ।  

এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন শিল্পা। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গত ছয় মাস ধরে ওই এলাকায় বাস করছেন ওই দম্পতি।

আরও পড়ুন

×