ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৮, আহত ২০

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৮, আহত ২০
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১০:১০

উত্তর সিরিয়ার এক বাজারে স্থানীয় সময় রোববার সকালে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন আট জন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। খবর- এএফপি

আলেপ্পোর আজাজ শহরে এই গাড়িবোমা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে আগুন ধরে যায় চারপাশে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দ্রুত অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরা ছুটে আসে। 
এখানে উল্লেখ্য যে, সিরিয়ার ওই এলাকাটি তুর্কি-সমর্থক অধ্যুষিত। 

শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার বাধা দেওয়ায় ২০১১ সালে যুদ্ধ পরিস্থিতি শুরু হয় সিরিয়ায়, এতে দেশটিতে জিহাদী এবং বিদেশি সেনাদের আনাগোনা শুরু হয়। যুদ্ধে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুহারা হয়েছেন আরও অনেকে, নড়বড়ে হয়ে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা। 

তুরস্ক এবং সিরিয়ার বাহিনী দেশটির সীমান্তের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর মাঝে আজাজ শহরটিও রয়েছে। 

আরও পড়ুন

×