ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

উহানে ৩০ লাখ বাসিন্দার করোনা পরীক্ষা

উহানে ৩০ লাখ বাসিন্দার করোনা পরীক্ষা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০ | ১৪:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়া উহানে নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ার পর শহরটির এক কোটি ১০ লাখ বাসিন্দাকে পরীক্ষার ঘোষণা দিয়েছিল চীন। 

শুক্রবার শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ৩০ লাখ বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উহান শহরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের পর সেখানকার এক কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে থাকা এই পরিকল্পনার আওতায় দশ দিনের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে।

১১ সপ্তাহ লকডাউনের পর গত ৮ এপ্রিল থেকে ধাপে ধাপে সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে খোলা শুরু হলে স্বাভাবিক হতে থাকে জীবনযাত্রা। তবে একটি আবাসিক এলাকায় নতুন করে ছয় রোগী শনাক্ত হওয়ার পর সেই উদ্যোগ হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন

×