ব্রাজিলে করোনায়ও পুলিশি অভিযান, ১০ নিহত
পুলিশি অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০২:২১ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৩:৩৪
কুখ্যাত একজন অপরাধীকে ধরতে গিয়ে তার প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গুলি চালিয়েছে ব্রাজিলের পুলিশ। গুলিতে মারা গেছে কম পক্ষে ১০ জন। রাজধানী রিও ডে জানেরিওতে এ ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
শুক্রবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্থানীয় একজন মাদকব্যবসায়ীর ব্যাপারে একটা ‘কোয়ারেন্টাইড’ এলাকায় খোঁজখবর নিতে গেলে এ ই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লোকটির পরিচয় প্রকাশ করা হয়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৬ সালে লোকটা জেল থেকে পারিয়ে ওই অঞ্চলে পালিয়ে আছে, পুলিশ এ ব্যাপারে নিশ্চিত খবর জোগাড় করেই তাকে ধরতে গিয়েছিল। লোকটি সেখানেও তার মাদক ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছিল।
সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে ওই ব্যক্তিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, আলেমাও কমপ্লেক্স নামের ওই এলাকায় অভিযান চালানোর সময় গ্রেনেড, বন্দুক ও শক্তিশালী বিস্ফোরক নিয়ে তাদের ওপর ঝাঁফিয়ে পড়ে। এমনকী, তাদের সঙ্গে রাইফেল ছিল বলেও জানায় তারা।
নিহতদের মধ্যে পাঁচজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। বাকি পাঁচজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় জনতা। লাশগুলো রাস্তায় ফেলে রাখলে লাশগুলো ঘিরে ভিড় জমে ওঠে। ফলে করোনার ভয়ে ‘কোয়ারেন্টাইড’ এলাকাটিতে লক ডাউন ভেঙে যায়। মারাত্মকভাবে বিপর্যস্ত হয় সামাজিক দূরত্ব বিধিও।
ফ্যাবিও ফেলিক্স নামের একজন বামপন্থি সাংসদ এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, কীসের সামাজিক দূরত্ব বিধি? কার জন্য? সরকারের কাছে একজন সাধারণ মানুষের জীবনের কী মূল্য, বলুন?
পুরো ব্যাপারটি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।