ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

এক কভিডে রক্ষা নেই, আছে ‘কলা কভিড`ও!

এক কভিডে রক্ষা নেই, আছে ‘কলা কভিড`ও!
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৩:০৫ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৩:৩৯

বৈজ্ঞানিক নাম ফুজেরিয়াম বিল্ট টিআরফোর। ইংরেজিতে 'ব্যানানা কভিড'। আপনি 'কলা কভিড' বলতে পারেন। এটা আসলে এক ধরনের ফাঙ্গাস। এবার ভারতে এই কলা কভিডের হানার আশঙ্কা দেখা দিয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, এমনিতেই করোনাভাইরাসের জেরে পুরো ভারতে লকডাউন। আর তারই মধ্যে নতুন বিপদ হিসেবে ব্যানানা কভিড হানার আশঙ্কা দেখা দিয়েছে। অবশ্য এই ভাইরাস মানুষের শরীরে কোনো ক্ষতি করে না। কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি করে। উজাড় হয়ে যেতে পারে বিঘার পর বিঘা জমির ফসল।

ব্যানানা কেভিডের সঙ্গে আমাদের পরিচিত কলার সরাসরি যোগাযোগ রয়েছে। কলা থেকেই অন্য ফসলে ছড়াতে শুরু করে এই ক্ষতিকর ভাইরাস। বিশ্বের সব চেয়ে বেশি কলা চাষ হয় ভারতে। ফলে ভারতে এই ভাইরাস ছড়ানোর আশংঙ্কা সবচেয়ে বেশি বলে মনে করছেন পরিবেশবিজ্ঞানীরা।

এখন পর্যন্ত ভারতের কোথাও ব্যানানা কেভিড ছড়ানোর খবর পাওয়া না গেলেও উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যানানা কেভিড ছড়াতে শুরু করলে তা রোধ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তাই ছড়ানোর আগেই সতর্কতা অবলম্বন করার চেষ্টা চলছে।

মূলত তাইওয়ান থেকে ছড়াতে শুরু করেছিল এই ভাইরাস। এরপর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই ভাইরাস ব্যাপক ক্ষতি করে। বিঘার পর বিঘা জমির ফসল এই ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যায়। এমনকী আফ্রিকার একাধিক দেশেও ব্যানানা কেভিডের জন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। এরই মধ্যে ভারতের একাধিক জায়গায় কীটনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে। তবে এই ভাইরাস রোধে কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন

×