২০২২ সালের মধ্যভাগে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে ফ্রান্সের অর্থনীতি
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৩:২৩
করোনায় বিপর্যস্ত ফ্রান্সের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে কম পক্ষে দুই বছর লাগতে পারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২২ সালে জুন-জুলাই নাগাদ ফ্রান্স করোনাপূর্ববর্তী অবস্থায় ফিরতে পারে। খবর বিবিসির।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, চলতি বছর ফ্রান্সের অর্থনীতির মন্দাভাব ১০ ভাগ বেড়ে যেতে পারে। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত কর্মহীনতা বেড়ে যাবে সাড়ে ১১ শতাংশ।
গত ২ জুন থেকে ফ্রান্সের লকডাউন শিথিল করা হয়েছে। ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। অনেক বার ও রেস্টুরেন্ট পুনঃচালুর অনুমোদনও দেওয়া হয়েছে। দেশটির বিজ্ঞান উপদেষ্টা পরিষদের প্রধান জাঁ ফ্রাঙ্কো দেল ফ্রেইসি শুক্রবার বলেছেন, ফ্রান্সে করোনা মহামারি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে গুটিকয় দেশবাদে দুনিয়া জুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসে ফ্রান্সে ২৯ হাজারের বেশি মানুষ মারা গেছে।
- বিষয় :
- করোনা
- করোনাভাইরাস
- লকডাউন