ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইসলামাবাদে ‘নিখোঁজ’ ভারতীয় হাইকমিশনের ২ কর্মীর সন্ধান মিলেছে

ইসলামাবাদে ‘নিখোঁজ’ ভারতীয় হাইকমিশনের ২ কর্মীর সন্ধান মিলেছে
×

পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ২২:২৪ | আপডেট: ১৫ জুন ২০২০ | ২২:৪১

পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ‘নিখোঁজ’ দুই কর্মীর সন্ধান মিলেছে। ভারতীয় ওই দুই কর্মীকে গ্রেপ্তার করেছিল ইসলামাবাদ পুলিশ। পরে সোমবার সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মীকে সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। তাদের দু’জনের মধ্যে একজন কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর (সিআইএসএফ) সুরক্ষা কর্মী ও অন্যজন গাড়ির চালক।

এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ হায়দপ শাহকে তলব করে ভারত। খবর এনডিটিভির

পাক টিভি চ্য়ানেল জিও নিউজ দাবি করেছে, ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে গ্রেপ্তার করেছিল ইসলামাবাদ পুলিশ। এক পথচারীকে ধাক্কা দেয় তাদের গাড়ি। এই অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের।

কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ভারত। পরে তাদের দু’জনকেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তারা দু’জনই নয়াদিল্লিতে ভিসা সেকশনে কাজ করতেন।

সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়ার চলাচলের ওপর পাকিস্তানে গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নজরদারির অভিযোগ ওঠে।

গত মার্চে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন। চিঠিতে বলা হয়, শুধু মার্চেই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর ১৩টি নজরদারির ঘটনা ঘটেছে। দ্রুত এই অবস্থার অবসান ঘটাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানায় নয়াদিল্লি।


আরও পড়ুন

×