ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শুধু শ্রম দিলে মজুরি পান না তারা

শুধু শ্রম দিলে মজুরি পান না তারা
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৯:৪৩ | আপডেট: ০৮ জুলাই ২০২০ | ১০:৪৫

লকডাউনের জেরে ভারতে নিম্ন আয়ের মানুষদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাদের সরলতার সুযোগ নিয়ে একশ্রেণীর মানুষ যাচ্ছেতাই করছে।

দেশটির উত্তরপ্রদেশের বুন্দেলখন্ডের চিত্রকূট এলাকায় মজুরি পেতে ঠিকাদারদের কাছে পাঠাতে হয় কিশোরীদের।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, উত্তরপ্রদেশের রাজধানী এলাহাবাদ থেকে ৭০০ কিমি দূরে অবস্থিত  চিত্রকূট এলাকা। যেখানে উপজাতিদের গ্রাম,  অবৈধ খনিতে কাজ করে দিন পার করেন গ্রামবাসী। কিন্তু তাতেও নিস্তার নেই। সময়মতো মেলে না পারিশ্রমিক। বাড়ির মেয়েদের ঠিকাদারদের কাছে পাঠিয়ে পারিশ্রমিক জোগাড় করতে হয়। 

কারভি গ্রামের প্রতিটি কিশোরীর জীবন এভাবেই অন্ধকারের পথে এগিয়ে চলেছে। বেশ কিছু খনির ঠিকাদার এমন শর্ত মানলেই তবে কাজ দেন। শর্ত না মানলে হুমকি দেওয়া হয় যে তাদের কাজ থাকবে না। এমনকি, পাহাড় থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। প্রাণের দায়ে এই কাজ গ্রামবাসীরা বাধ্য হয়ে করেন। কিশোরীদের মা বাবা সবটুকু জেনেও অসহায়ের মতো সব মেনে নেন।

লকডাউনে এই অত্যাচার আরও বেড়েছে এবং কিশোরীদের পাথর ভাঙার কাজ করতে হচ্ছে।

এ বিষয়ে জেলাপ্রশাসক জানান, কোনও অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার  যদিও এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, খবর নেওয়া হচ্ছে। গ্রামের গার্ডদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×