ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ২, আহত ৪

লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ২, আহত ৪
×

ম্যাপ

পাবনা অফিস

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৯:৪৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১০:৫২

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বনগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন (৪০) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যম্বুলেন্সে করে মেয়ের লাশ নিয়ে নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়ি ফিরছিল একটি পরিবার। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সচালকসহ ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

তিনি আরও জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
 

আরও পড়ুন

×