ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্রিপুরায় ওয়ান নর্থ ইস্টের যাত্রা শুরু

‘সবাইকে ঐক্যবদ্ধ করতেই এমন উদ্যোগ’

‘সবাইকে ঐক্যবদ্ধ করতেই এমন উদ্যোগ’
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১২:০০

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং ত্রিপুরার টিপ্রা মোথা পার্টির (টিএমপি) প্রতিষ্ঠাতা প্রদ্যোত মানিক্য উত্তর-পূর্বের আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, যাতে অঞ্চলটি নিয়ে ভারতের কেন্দ্রের সঙ্গে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়ে। ত্রিপুরা রাজ্যে ‘ওয়ান নর্থ ইস্ট ইউনিট’-এর সমাবেশে ভাষণ দিতে গিয়ে তারা বলেন, জাতীয় নেতাদের কাছে আঞ্চলিক দলগুলোর কোনো মূল্য নেই।

এনডিটিভির খবরে বলা হয়, গত ৪ নভেম্বর নয়াদিল্লিতে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের নেতারা যৌথভাবে ঘোষণা করেন, তারা আগামী ৪৫ দিনের মধ্যে এ অঞ্চলের সমস্যাগুলো উত্থাপনের জন্য একটি একক রাজনৈতিক সত্তা গঠন করবেন। এ ঘোষণার প্রায় তিন সপ্তাহ পর গত বৃহস্পতিবার সমাবেশটি আয়োজন করা হয়।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সাংবাদিকদের বলেন, ‘এটা সোজা– আমরা একক এবং ঐক্যবদ্ধ নই। স্পষ্টতই, আমাদের কণ্ঠস্বর দমন করা হয় এবং কখনও কখনও না শোনা থেকে যায়। যখন আমরা একা থাকি তখন আমরা দুর্বল হয়ে পড়ি। এর সঙ্গে অন্য কারও সম্পর্ক নেই, বা কারও বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও এটা নয়। এটা সম্পূর্ণরূপে আমাদের সবাইকে একত্রিত করার জন্য। তাই, আমরা আমাদের কণ্ঠস্বর, উদ্বেগ, শক্তি একত্রিত করতে এবং আমাদের সমস্যাগুলোর জন্য একসঙ্গে দাঁড়াতে চাই; নিশ্চিত করতে চাই– কেউ যেন নিজেকে একা বোধ না করে। আমরা যে প্রতিক্রিয়া পাচ্ছি, তা দেখে আমি আনন্দিত।’

আরও পড়ুন

×