ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কাঁদতে কাঁদতে খামেনির নিহতের খবর জানান টিভি উপস্থাপক

কাঁদতে কাঁদতে খামেনির নিহতের খবর জানান টিভি উপস্থাপক
×

খামেনির মৃত্যুর ঘোষণা কাঁদতে কাঁদতে দেন টিভি উপস্থাপক। ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ২২:৩৩

কাঁদতে কাঁদতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একজন উপস্থাপক দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘোষণা দেন। ফারসি ভাষায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এ-সংক্রান্ত একটি বিবৃতি পড়ে শোনান তিনি।

বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনিকে ইসলামী চিন্তা-চেতনা হেফাজতের ক্ষেত্রে পাহাড়ের মতোই অটল, আধ্যাত্মিক চেতনার, সহৃদয়, দৃঢ় নীতির অভিভাবক, মুসলিমদের নেতা ও ইমাম হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনি সারাজীবন অবিরাম ও অক্লান্তভাবে সংগ্রামের পথে থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মর্যাদা অটুট রেখে শাহাদাতবরণ করেছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, খামেনি এদিন ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় শাহাদাতবরণ করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোয় কাউন্সিলের বিবৃতি পড়ে শোনানো হয়। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খবর সিএনএনের।

আরও পড়ুন

×