ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর
×

ছবি: ব্লুমবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১৯:১৮

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের খিয়াম শহরের একটি পৌর ভবনের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।

এর আগে একই দিনে হিজবুল্লাহ দাবি করে, দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার সীমান্তবর্তী মারাউন আল-রাস এলাকায় একটি তাঁবুর ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন

×