ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো
×

ছবি: ব্লুমবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২৩:১৬

তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এটি ধ্বংস করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে তা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়। তবে ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত এক মাসে এ নিয়ে চতুর্থবারের মতো তুরস্কমুখী এমন হুমকি মোকাবিলা করল ন্যাটো। এর আগে ৪ মার্চ প্রথম একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছিল।

ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, জোটভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সর্বদা প্রস্তুত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য মুরাত ইয়েসিলতাস বলেন, ‘এটি আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক প্রবণতা।’

এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র তুরস্কের পূর্বাঞ্চলের একটি অগ্রসর সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং দক্ষিণাঞ্চলের ইনসিরলিক ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় ন্যাটো ইতোমধ্যে তুরস্কে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

তবে ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। 
সূত্র: ব্লুমবার্গ

আরও পড়ুন

×