ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৮:১২ | আপডেট: ১১ জুন ২০২৬ | ০৮:২৬

মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিবিসি ও আল-জাজিরা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি জানায় যে, তারা হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে।

এছাড়াও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের নৌবাহিনী হামলা চালিয়েছে, যদিও এর তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। তাদের দাবি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি, কুয়েতের আলি আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্র্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার মার্কিন হামলার পরও তারা এই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইরানের আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে দুই দফা হামলা চালিয়েছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে চালানো এই হামলায় মার্কিন বাহিনী মোতায়েন থাকা ঘাঁটিগুলোর ১৮টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনগণকে শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে বলেছে।

আরও পড়ুন

×