ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৫

ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৫
×

দুর্ঘটনাকবলিত অটোরিকশা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১০:১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। আজ বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার এএসআই নাজনীন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামের কৃষক বাদল মিয়া (৪৫) ও হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের ইছাম উদ্দিন (৫০)। 
পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×