ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘মনে হচ্ছিল ভবনটি বুঝি আমার ওপরই ধসে পড়বে’

‘মনে হচ্ছিল ভবনটি বুঝি আমার ওপরই ধসে পড়বে’
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১০:১৭

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাজধানী কারাকাসের কাছে প্রথমে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসির মুন্দোতে (স্প্যানিশ ভাষার সংবাদ বিভাগ) কর্মরত সাংবাদিক নিকোল কোলস্টার বলেন, ‘আমার জীবনে অনুভূত এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’

ভূমিকম্পটি যখন শুরু হয়, তখন ভেনেজুয়েলার মধ্য কারাকাসের পালোস গ্রান্দেস এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনের সপ্তম তলায় ছিলেন। কোলস্টার সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, ‘আমি জানালাগুলোকে নড়তে দেখছিলাম। নিজেকে রক্ষা করার জন্য তখন একমাত্র যে উপায়টি আমার মাথায় এসেছিল তা হলো—প্রধান দরজা এবং একটি পাথরের দেয়ালের মাঝখানে গিয়ে দাঁড়ানো; কারণ আমার ধারণা ছিল দেয়ালটি বেশ মজবুত।’

প্রতিবেশীরা যখন সবাইকে নিচে রাস্তায় নেমে আসার জন্য চিৎকার করছিলেন, ঠিক ততক্ষণ পর্যন্ত—তিনি সপ্তম তলার ওই ঘরেই ছিলেন সাংবাদিক নিকোল কোলস্টার। তিনি বলেন, ‘তখন আমার মনে হয়েছিল ভবনটি বুঝি আমার ওপরই ধসে পড়বে।’

আরও পড়ুন

×