‘বোন, ভেবেছিলাম আমরা বুঝি মরেই যাব’
ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১১:০২
ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাজধানী কারাকাসের কাছে প্রথমে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আল-জাজিরা।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভেরোনিকা তার মাকে নিয়ে বসবাস করেন। কারাকাসের সাংবাদিকদের একটি চ্যাট গ্রুপের মাধ্যমে ভূমিকম্পের তথ্যটি দ্রুতই যুক্তরাস্ট্রে বসবাসরত তার বোনের কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারী তার মা ও বোনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। কিন্তু ইন্টারসেবা বন্ধ থাকায় কথা বলতে পারেননি পরিবারের সঙ্গে। দুই ঘণ্টা পর যখন ইন্টারনেট সেবা চালু হয় তখন বোন ভেরোনিকা হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। সঙ্গে সঙ্গে আবারও যোগাযোগ করেন পরিবারের সঙ্গে। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বিবিসিকে তিনি বলেন, ‘বোন ভেরোনিকা ফোন রাখার আগে বলল, ‘‘বোন, আমি ভেবেছিলাম আমরা বুঝি মরেই যাব’।’
তিনি আরও বলেন, এরপর এক বন্ধু আমাকে ‘লস পালোস গ্রান্দেস’ এলাকার একটি ভবনের ভিডিও ক্লিপ পাঠায়; ভবনটি যেন বিস্কুটের মতো ভেঙে পড়ল। আমি সঙ্গে সঙ্গেই জায়গাটি চিনতে পারলাম—ভেরোনিকা ও মা যেখানে ছিলেন, সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরেই ছিল ভবনটি।
বিবিসিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই নারী আরও বলেন, ‘ততক্ষণে ওই এলাকায় ক্ষয়ক্ষতির খবরের কারণে আমার ফোনে অনবরত নোটিফিকেশন আসছিল। আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।’
- বিষয় :
- ভেনেজুয়েলা
- ভূমিকম্প
