ইরানের পক্ষে ইসরায়েলি সেনার গুপ্তচরবৃত্তি, অবশেষে জেল
প্রতীকী ছবি। দ্য জেরুজালেম পোস্টের সৌজন্যে
দ্য জেরুজালেম পোস্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৫:২১
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে ইসরায়েলি এক সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক আদালত। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ) এ তথ্য নিশ্চিত করেছে। সাজাপ্রাপ্ত ওই সেনা ২০২৫ সালের পুরোটা সময় ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুন মাসে যুদ্ধের সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের (ইন্টারসেপশন) ভিডিওসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য ইরানি এজেন্টদের দেন ওই সেনা সদস্য। বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন। তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টে এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে।
ওই সেনাকে কবে গ্রেপ্তার করা হয়েছিল তা প্রকাশ করেনি আইডিএফ। নিরাপত্তাজনিত কারণে পরিচয় এবং ইউনিটের তথ্যও গোপন রাখা হয়েছে।
আইডিএএফ জানিয়েছে, গত বছরের জুনে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে অভিযান চালায় ইসরায়েল। ওই সেনা সদস্য তখন রকেট প্রতিরোধের দুটি ভিডিও করেছিলেন। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে ইরানিদের দিয়েছেন।
সামরিক আদালতে ওই সেনা বিদেশি এজেন্টের সঙ্গে নিজের যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি আইডিএফের অভ্যন্তরীণ কোনো গোপন তথ্য পাচার করেননি। কারাদণ্ডের পাশাপাশি ওই সেনাকে ১ হাজার শেকেল জরিমানা করা হয়েছে।
- বিষয় :
- গুপ্তচরবৃত্তি
- সেনা সদস্য
- ইসরায়েল
- ইরান