ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিশিগানে গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার

মিশিগানে গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার
×

ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৫:৫৮

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকেও মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।

শুক্রবার উত্তর মিশিগানের মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে সকাল ১১টা ৪০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন হিকম্যান পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির একপর্যায়ে তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরও একজনের মরদেহ উদ্ধার করেন।

পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায়। সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।

মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ঘটনাটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং তদন্তকারীদের জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।

নিহতদের স্বজনদের বিষয়টি জানানোর প্রক্রিয়া চলছে। তাদের নাম, বয়স বা লিঙ্গ এখনো প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

×