ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটক দীপকের দাদির মৃত্যু, বাড়ি ফেরার প্রস্তাব দিল পুলিশ

দিল্লিতে আটক দীপকের দাদির মৃত্যু, বাড়ি ফেরার প্রস্তাব দিল পুলিশ
×
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:৩৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:৫৭

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ তাকে আটক করে। তাকে আটক করার দিনে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তাদের পৈতৃক গ্রামে তার দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। দাদির বয়স হয়েছিল ৮৫ বছর।

দীপকের দাদির মৃত্যুর খবর পেয়ে তার বাবা ভগবান এবং মা অনিতা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

দিল্লি পুলিশ জানিয়েছে, মানবিক বিবেচনায় বাড়ি ফেরার জন্য সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎ দীপকেকে।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানায়, দিনের বেলায় অভিজিতের দাদির মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি তাকে সংবেদনশীলতার সঙ্গে তাৎক্ষণিকভাবে জানানো হয়। একই সঙ্গে শেষকৃত্যের নির্ধারিত সময় সম্পর্কেও তাকে অবহিত করা হয়।

পুলিশ আরও জানায়, মানবিক বিবেচনায় অভিজিৎকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য সম্ভাব্য সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×