ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাইডেনের টিমে আরেক ভারতীয় বংশোদ্ভূত

বাইডেনের টিমে আরেক ভারতীয় বংশোদ্ভূত
×

নীরা ট্যান্ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ | ০৫:৩৯

যুক্তরাষ্ট্রে ২০০ বছরের পুরনো গণতন্ত্রের ইতিহাস যেন নতুন ছোঁয়া পাচ্ছে। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক টিমে নারীর জয়জয়কার। তিনি গুরুত্বপূর্ণ পদে নারীদের অগ্রাধিকার দিচ্ছেন। একাধিক নারী স্থান পাচ্ছেন তার প্রশাসনে। এ তালিকায় ভারতীয় বংশোদ্ভূত নারীও রয়েছেন একাধিক। এরমধ্যে গুরুত্বপূর্ণ পদে আসছেন নীরা ট্যান্ডন।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’-এর প্রধান হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডন। বর্তমানে তিনি সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস এর চিফ এক্সিকিউটিভ। এ সংগঠন আবার কিছুটা বামপন্থা চিন্তাধারার। এছাড়া নীরা আবার হিলারি ক্লিন্টনেরও ঘনিষ্ঠ।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে মনোনীত করে চমকে দেন জো বাইডেন।

এছাড়া জো বাইডেনর প্রশাসনিক টিমে ঠাঁই পেতে যাচ্ছেন প্রায় ২০ জন ভারতীয় বংশোদ্ভূত। এরমধ্যে তিনজন থাকছেন নেতৃত্বে।

আবার পেন্টাগন বলছে, যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী ডিফেন্স সেক্রেটারি ক্রিস মিলারের চিফ অব স্টাফ হলেন ইন্দো-আমেরিকান কাশ্যপ প্রমোদ প্যাটেল। সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

×