ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী

ট্রাক্টর চালিয়ে সংসদে রাহুল গান্ধী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১ | ০৪:৫৮

কৃষি আইন বাতিলের দাবিতে ও কৃষকদের আবেদন তুলে ধরতে ট্রাক্টরে চালিয়ে সংসদে গেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সোমবার এভাবে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের ঠিক সামনে গিয়ে থামেন। তবে ট্রাক্টরটি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের

ট্রাক্টরে কংগ্রেসের নেতা-কর্মীরা ছিলেন। ট্রাক্টরের চারপাশে কৃষি আইন বাতিল লেখা অনেক ব্যানারও ছিল। 

রাহুল গান্ধী বলেন, আমি আজ সংসদ ভবনে কৃষকদের বার্তা বয়ে এনেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং এই বিষয়ে কোনও আলোচনাই সংসদে হতে দিচ্ছে না। গোটা দেশ জানে যে এই আইনগুলো শুধুমাত্র ২-৩ জন বড় শিল্পপতির স্বার্থে আনা। এই কালো আইন কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে।

তবে বিজেপি বলছে, এই আইনের ফলে কৃষকরা খুশি এবং যে কৃষকরা আন্দোলন করছেন তারা জঙ্গি। 

উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর থেকেই ভারতে আন্দোলন করছেন কৃষকরা। ইতোমধ্যে সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফায় আলোচনা হয়েছে। তবে, কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি।

আরও পড়ুন

×