ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না: মমতা

কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না: মমতা
×

মিছিলে নেতৃত্ব দিচ্ছেন মমতা-আনন্দবাজার পত্রিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৫

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মঙ্গলবার ফের পথে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বেলা ১টা নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়েছে।

মিছিল শুরুর আগে মমতা বলেন, ‘নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে যেসব গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, সেগুলোকে সমর্থন জানাই। বাংলায় এনআরসি হতে দেব না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না।’ খবর আনন্দবাজার পত্রিকা।

মমতা বলেন, ‘বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছি। সংখ্যার জোরে আইন পাস করানো যায়। মানুষের সমর্থন না পেলে কার্যকরী হয় না। সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি। কবে বিল পাস হবে, আগে জানানো হয়নি। না জানায় অনেক সাংসদ পৌঁছাতে পারেননি।’

এ দিনের মিছিলে উপস্থিত আছেন সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানও। 


আরও পড়ুন

×