রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্পে নিষেধাজ্ঞা অনুমোদন ট্রাম্পের
ছবি রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০০:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০০:১১
রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাল্টিক সাগরের নিচ দিয়ে গ্যাস পাইপলাইনটিকে জার্মানিতে নেওয়ার কথা ছিল।
স্থানীয় সময় শুক্রবার বিলটিতে সই করেন তিনি। বিলটিতে ট্রাম্প সই করায় গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর কর্মকর্তাদের ভিসা বাতিল হয়ে যাবে। খবর বিবিসির
এর আগে গত সপ্তাহে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব কোম্পানি কাজ করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য মার্কিন সিনেট অনুমোদন দেয়। জার্মানির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করার পরও এই বিল মার্কিন সিনেটে পাস করা হয়েছে।
তার আগে বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও পাস হয়েছে। এই বিলের মূল লক্ষ্য হচ্ছে, রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রোম জার্মানিতে গ্যাস পাঠানোর জন্য যে প্রকল্প বাস্তবায়ন করছে তা বন্ধ করে দেওয়া।
- বিষয় :
- রাশিয়া
- জার্মানি
- যুক্তরাষ্ট্র
- ডোনাল্ড ট্রাম্প
