ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পিডিপির নতুন চেয়ারম্যান মনির, মহাসচিব আমান

পিডিপির নতুন চেয়ারম্যান মনির, মহাসচিব আমান
×

মনিরুল ইসলাম মনির ও আমানতউল্লাহ আমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২২:৫১ | আপডেট: ২০ জুন ২০২৬ | ২২:৫৭

মনিরুল ইসলাম মনিরকে চেয়ারম্যান এবং আমানতউল্লাহ আমানকে মহাসচিব নির্বাচিত করে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কাজী আদনান তাজীম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যৌথভাবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান, হারুন আল রশীদ খান, আরব আলী ও হাবিব মিয়া। একই সাথে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন ফরহাদ রেজা, হেদায়েত উল্লাহ জামালী, ইসরাত জাহান বিথী ও খালেদুল ইসলাম। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে জুয়েল আকন এবং আইন সম্পাদক পদে দায়িত্বভার দেওয়া হয়েছে অ্যাডভোকেট বজলুর রহমান-কে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে সম্মেলন থেকে ঘোষনা করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি। আরও বক্তব্য রাখেন—বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. সামছুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান নুরে আলম প্রমুখ।

আরও পড়ুন

×