কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের ২ সেনা নিহত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৯
কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের ২ সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় ভারতের গোলায় পাকিস্তান সেনাবাহিনীর একটি বাঙ্কারও ধ্বংস হয়েছে।
শনিবার কাশ্মীরের পালানওয়ালা সেক্টরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে কাশ্মীরের পালানওয়ালা ও তংধার সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ও গোলা হামলা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। এ সময় পাল্টা জবাব দেন ভারতীয় সেনারাও। পরে উভয়পক্ষের লড়াইয়ে পাকিস্তানের দুই সেনা নিহত পাকিস্তানের একটি বাঙ্কার ধ্বংস হয়ছে।।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান।
