মিসর-জর্ডানে আর কুকুর পাঠাবে না আমেরিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:২২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৪
মিসর এবং জর্ডানে বিস্ফোরক খুঁজে বের করতে ব্যবহার করা স্নিফার কুকুর পাঠানো বন্ধ করল আমেরিকা।
অবহেলার কারণে উল্লেখ্যযোগ্য সংখ্যক কুকুরের মৃত্যুর পর দেশটির পক্ষ থেকে সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এতথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, মাঠ পর্যায়ে কাজে গিয়ে কুকুরের এমন মৃত্যুর ঘটনা সত্যিই দুঃখজনক।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে এসব কুকুরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা অনেক আমেরিকান নাগরিকের জীবন রক্ষা করে থাকে।
ওই দুই দেশে স্নিফার কুকুর পাঠানোর ওপর সোমবার সাময়িক নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। আর কোনও কুকুরের মৃত্যু ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে
বাংলায় 'গন্ধশোঁকা কুকুর' বলা হয় এই স্নিফার কুকুরকে। মিসর এবং জর্ডানে এগুলো সন্ত্রাসদমনমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকে।
আমেরিকান সরকার জানিয়েছে, অবহেলাজনিত কারণে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে আপাতত কুকুর পাঠানো বন্ধ করা হলেও এরই মধ্যে যেগুলো মিসর ও জর্ডানে পাঠানো হয়েছে সেগুলো নির্ধারিত সময় পর্যন্ত সেখানেই থাকবে।
এ ব্যাপারে জর্ডান এবং মিসরের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
