ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উদিত দুঃখের দেশ 

উদিত দুঃখের দেশ 
×

আবুল হাসান

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০৮:০৬ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১১:৫৯

| প্রিন্ট সংস্করণ

উদিত দুঃখের দেশ, হে কবিতা হে দুধভাত তুমি ফিরে এসো!
মানুষের লোকালয়ে ললিতলোভনকান্তি কবিদের মতো।
তুমি বেঁচে থাকো
তুমি ফের ঘুরে ঘুরে ডাকো সুসময়!
রমণীর বুকের স্তনে আজ শিশুদের দুধ নেই প্রেমিক পুরুষ তাই
দুধ আনতে গেছে দূর বনে!
শিমুল ফুলের কাছে শিশির আনতে গেছে সমস্ত সকাল!
সূর্যের ভিতরে আজ সকালের আলো নেই সব্যসাচীর তাই
চলে গেছে, এখন আকাল
কাঠুরের মতো শুধু কাঠ কাটে ফল পাড়ে আর শুধু খায়!

উদিত দুঃখের দেশ তাই বলে হে কবিতা, দুধভাত তুমি ফিরে এসো,
সূর্য হোক শিশিরের ভোর, মাতৃস্তন হোক লির শহর!
আবুল হাসান [১৯৪৭–১৯৭৫]
কাব্যগ্রন্থ: যে তুমি হরণ করো। প্রকাশকাল : ১৯৭৪

আরও পড়ুন

×