বিভিন্ন স্মার্ট চশমার সমাহার
উচ্চ রেজল্যুশনের ভিডিও রেকর্ডিং ও স্ট্রিমিং সুবিধা রয়েছে শাওমি স্মার্ট চশমায়
শাহেরীন আরাফাত
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০০:৪৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ১৩:৪০
রে-বেন মেটা স্মার্ট গ্লাসেস
রে-বেন স্টাইলের সঙ্গে মেটার এআই সক্ষমতা মিলিয়ে ছবি তোলা, গান শোনা এবং এআই সহায়তা দেওয়া এই চশমা ব্যবহারকারীদের জন্য নতুন আবেদন তৈরি করেছে।
হ্যালিডে এআই গ্লাসেস
প্রো-অ্যাকটিভ এআই সহকারী, কথোপকথনে সহায়তা ও স্মার্টফোন অ্যাপের ইন্টিগ্রেশন।
শাওমি এআই গ্লাসেস
অবজেক্ট রিকগনিশন, প্রশ্নোত্তর, অনুবাদ, ডিক্টেশন, কিউআর কোড পেমেন্ট, উচ্চ রেজল্যুশনের ভিডিও রেকর্ডিং ও স্ট্রিমিং সুবিধা।
মেটা স্কাইলার স্মার্ট গ্লাসেস
১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, পাঁচটি মাইক্রোফোন, ভয়েস-অ্যাক্টিভেটেড এআই, স্পটিফাই অ্যাক্সেস ও লাইভ স্ট্রিমিং।
ভ্যারিলাক্স এক্সআর সিরিজ লেন্স
পূর্ণাঙ্গ এআই চশমা নয়, তবে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে প্রেসবায়োপিয়া রোগীদের জন্য কাস্টম লেন্স তৈরি করে।
সলোস কোম্পানির তৈরি ‘এলাই’
এই চশমার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি ঘটেছে এনভিশন নামে একটি প্রতিষ্ঠানের প্রযুক্তির সহায়তায়, যারা অন্ধ ও দৃষ্টিহীন ব্যবহারকারীদের জন্য সহজলভ্য পণ্য উন্নয়নে খ্যাতি অর্জন করেছে। এ চশমার দাম ৬০০ ডলারেরও বেশি, মেটা স্মার্ট চশমার চেয়ে ব্যয়বহুল, তবে এনভিশনের এআই প্রযুক্তি একেবারেই গেম-চেঞ্জার। এটি রিয়েল-টাইমে লেখা পড়ে শোনাতে পারে। ফলে সাইনবোর্ড, রেস্টুরেন্ট মেনু, চিঠি কিংবা বই পড়া হয়ে যাচ্ছে আরও সহজ। এ ছাড়া এটি বস্তু চিনতে পারে, মানুষ চিনে নেয় এবং চারপাশের পরিবেশ বর্ণনা করে। ডকুমেন্ট ও ছবি স্ক্যান করে এর বিষয়বস্তুও বলে দিতে পারে। v
