ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আইনমন্ত্রী বললেন

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই
×
×

মো. আসাদুজ্জামান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

প্রস্তাবিত সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এখানে সাংবাদিকদের উদ্বেগ যেটা আছে, সেটা অবশ্যই আইন তৈরির করার ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, ‘সাইবার আইন নিয়ে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে। সেখানে একটা জায়গায় সবাই একমত হয়েছে, সেটা হলো সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে যেভাবে অ্যাবিউজ করা হচ্ছে এবং এআই ব্যবহার করে যেভাবে বিতর্কিত করা হচ্ছে, সেটার ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য একটা শক্তিশালী আইন হওয়া প্রয়োজন। এটা মোটামুটি সবাই এক জায়গায় একমত হয়েছে। আমরা এখনও এটা ফাইনাল ড্রাফটিংয়ের পর্যায়ে যাইনি।’ 

অ্যাটর্নি জেনারেলের হুঁশিয়ারি
কোনো আইনজীবী যদি কোনো রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন এবং পেশায় যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, বার কাউন্সিল আইনের মধ্য থেকে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 

গতকাল সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত আইন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এজিও-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের বর্তমান রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রমুখ।

আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
এদিকে, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী হিসেবে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করেছে। আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গত ১৯ আগস্ট বার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন

×