ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাবেক ডিএমপি কমিশনার ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দ

সাবেক ডিএমপি কমিশনার ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দ
×
×

খন্দকার গোলাম ফারুক

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:৩৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ০৯:৫০

| প্রিন্ট সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। গোলাম ফারুকের সম্পদ এক কোটি ২৭ লাখ টাকার, স্ত্রী শারমিন আক্তারের তিন কোটি পাঁচ লাখ টাকার। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত ঢাকা মহানগর জজ ও সিনিয়র স্পেশাল জজ আয়েশা আক্তার মৌসুমী ওই আদেশ দেন। 

ওই আদেশের পর থেকে তারা তাদের স্থাবর-অস্থাবর কোনো সম্পদ বিক্রি, স্থানান্তর, রূপান্তর, দান, হেবা করতে পারবেন না। 

আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, খন্দকার গোলাম ফারুক এর নামে দায় বাদে নিট সম্পদের মূল্য তিন কোটি ৭৬ লাখ টাকার। পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকার। এই হিসাব অনুযায়ী মোট সম্পদ ছয় কোটি ১৩ লাখ টাকার। তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দুই কোটি ৮৫ লাখ টাকার। তাতে দেখা যায় গোলাম ফারুকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এক কোটি ২৭ লাখ টাকার। 

শারমিন আক্তার খানের নামে স্থাবর-অস্থাবর মোট তিন কোটি ২৭ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। তাঁর পারিবারিক ব্যয় দুই লাখ ৩৫ হাজার টাকার। অর্জিত মোট সম্পদ তিন কোটি ৩০ লাখ টাকার। গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা। এই হিসাব অনুযায়ী তিন কোটি পাঁচ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তাঁর নামে। 
 

আরও পড়ুন

×