ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কম তেলে সুস্বাদু রান্না করতে চান? জেনে নিন কৌশল 

কম তেলে সুস্বাদু রান্না করতে চান? জেনে নিন কৌশল 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:১৫ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৪:৩২

সুস্থ থাকতে রান্নায় কম তেল খাওয়ার কোনও বিকল্প নেই। রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার ডায়াবেটিস, ফ্যাটি লিভার,স্থুলতার মতো সমস্যা বাড়ায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা কিংবা হৃদরোগজনিত জটিলতা কমাতেও অল্প তেলে রান্নার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।  

ভারতীয় চিকিৎসক ডা. আশিস মিত্র রান্নায় সরিষার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ও ঘি রাখার পরামর্শ দিয়েছেন। তার মতে, বাঙালিদের রান্নায় সরিষার তেল সবচেয়ে উপযোগী। অল্প তেল এবং কম আঁচে মাছ, মাংস রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বেশ ব্যয়বহুল। বাঙালিদের খাদ্যাভাসে বেশিরভাগ রান্নাই বেশি তাপে করা হয়, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই তেল মূলত সেদ্ধ, ঝালমুড়ির মতো মাখার জন্য ব্যবহার করা যেতে পারে। খুব বেশি হলে পোচ,অমলেট জাতীয় খাবার রান্নার জন্য ভাল।" 

এই চিকিৎসকের মতে, মাঝে মধ্যে পরোটা, পুরি খেতে হলে তেলের বদলে ঘি ব্যবহার করা ভালো। তবে অবশ্যই পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। 

কম তেলে রান্নার ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

ভাপে রান্না: ভাপানো খাবার সবচেয়ে স্বাস্থ্যকর। মাছ, সবজি, মুরগির মাংস ভাপে রান্না করলে তেলের প্রয়োজন হয় না । এতে খাবারের পুষ্টিগুণও বজায় থাকে। ভাপা মাছ, ভাপা সবজি বা স্টিম চিকেন খাদ্যতালিকায় রাখতে পারেন।

গ্রিল ও রোস্ট করা খাবার: ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চূলুন। এর পরিবর্তে গ্রিল বা রোস্ট করে খাবারে অন্যরকম স্বাদ আসবে। চিকেন, মাছ কিংবা সবজি ওভেনে বা এয়ার ফ্রায়ারে গ্রিল করা যেতে পারে। এতে বাইরের অংশ মচমচে হয়, কিন্তু অতিরিক্ত তেল লাগে না।

নন-স্টিক প্যানের ব্যবহার: সাধারণ কড়াইয়ের বদলে নন-স্টিক প্যান ব্যবহার করতে পারেন। এতে অল্প তেলেই রান্না সম্ভব। অনেক ক্ষেত্রে শুধু ব্রাশ দিয়ে সামান্য তেল মাখালেই রান্না করা যায়। বিশেষ করে ডিম, মাছ বা সবজি রান্নার ক্ষেত্রে এটি কার্যকর।

দই ও মসলার ব্যবহার বাড়ান: মাছ, মাংস বা পনির রান্নার আগে দই, আদা-রসুন ও মসলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খাবার নরম হয়ে যায়। তখন রান্না করলে আলাদা করে বেশি তেল দিতে হয় না। দইয়ের কারণে রান্নার উপকরণ কড়াইতে লেগেও যায় না। 

সিদ্ধ ও স্টুর অভ্যাস: মসলাদার ঝোলের বদলে স্টু বা সেদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে তেলের ব্যবহার অনেকটা কমে যায়। চিকেন স্টু, ভেজিটেবল স্টু বা হালকা স্যুপ শরীরের জন্যও উপকারী। 

প্রেশার কুকারে রান্না: প্রেশার কুকারে রান্না করলে খাবার দ্রুত সিদ্ধ হয। আবার কম তেলে রান্নাও করা যায়। বিশেষ করে ডাল, মাংস বা সবজি রান্নায় এটি খুব উপযোগী।

সূত্র: আজকাল

আরও পড়ুন

×