শরীর ক্লান্ত লাগছে? শক্তি বাড়ান প্রাকৃতিক উপায়ে
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১২:৫৭
মাঝেমধ্যে শরীরে শক্তি এতটাই কমে যায় যে, কোনো কিছুই করার মতো ইচ্ছে থাকে না। শুধু শারীরিক নয়, মানসিক কারণেও অনেক সময় ক্লান্ত লাগে। বেশিরভাগ সময় এর জন্য আমরা নিজেরাই দায়ী। অতিরিক্ত চাপ দেয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে। বাড়িতে বা কর্মক্ষেত্রে চাঙ্গা থাকতে প্রাকৃতিক প্রতিকারগুলো চেষ্টা করে দেখতে পারেন। যেমন-
কমলা ও লেবু
কমলা ও লেবুর সংমিশ্রণ আপনার ক্লান্ত মনকে সতেজ করতে এবং প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে। শ্বাস নেওয়ার সময় এসব ফলের টক গন্ধ আপনার ইন্দ্রিয়গুলোকে চাঙ্গা করে তোলে।
রোজমেরি
শক্তি বাড়ানোর জন্য আরেকটি প্রাকৃতিক প্রতিকার হলো রোজমেরি পাতা থেঁতো করে গন্ধ নেওয়া। রোজমেরির ভেষজ গন্ধ শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে । যারা প্রাকৃতিক উপায়ে শক্তি ফিরে পেতে চান তাদের জন্য এই পাতা খুব উপকারী।
হাঁটতে বের হন
মাত্র ১০ মিনিট হাঁটলেও শরীরে শক্তি জোগায়। মনকে সতেজ করতে সাহায্য করে। যদি কাজে বসে আপনার ঝিমুনি আসতে শুরু করে, তাহলে উঠে কয়েক মিনিটের জন্য হেঁটে আসুন। এতে আপনার হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বাড়বে, যা আপনাকে অল্প সময়ের মধ্যেই সতেজ করে তুলবে।
ডাবের পানি
আপনি যদি মন ও শরীরকে সচল রাখতে চান, তাহলে সব সময় শরীরকে আর্দ্র রাখা জরুরি। সাধারণ পানি পান করার পাশাপাশি আপনি ডাবের পানিও পান করতে পারেন। ডাবের পানি শুধু একটি সতেজকারক পানীয়ই নয়, এতে বিভিন্ন পুষ্টি উপাদানও রয়েছে যা আপনার শক্তি বজায় রাখতে সাহায্য করবে।
ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে নিন
এক বাটি বরফ-ঠান্ডা পানি নিয়ে তাতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন। এটি আপনার মুখে রাখুন। সঙ্গে সঙ্গে সজাগ ও সতেজ অনুভব করবেন। এই কৌশল আপনার ক্লান্ত চোখ এবং মুখের পেশিগুলোকেও সতেজ হতে সাহায্য করে।
অনেকেই তাৎক্ষণিক শক্তি পেতে কফি খেতে পছন্দ করেন। এর চেয়ে উল্লেখিত প্রাকৃতিক প্রতিকারগুলো চেষ্টা করে দেখতে পারেন। এসবের প্রভাব দীর্ঘস্থায়ী। এর কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে না। সূত্র: হেলদি বিল্ডার্স
- বিষয় :
- শক্তি-দূর্বলতা
