শীতে ত্বকের শুষ্কতা দূর করবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৫
শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ত্বক ফাটে কিংবা শুষ্ক হয়ে যায়। পাশপাশি অনেকের ঠোঁট ফাঁটা , হাত-পা রুক্ষ হয়ে যাওয়া এবং চুলকানির সমস্যাও দেখা দেয়। তবে সঠিক যত্ন নিলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে, ত্বকও সুস্থ থাকে। শীতের দিনে ত্বক সুস্থ রাখতে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি। যেমন-
১. শীতের সময় খুব গরম পানি দিয়ে গোসল করবেন না। বরং হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। বেশি গরম পানি ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। এছাড়া শীতের দিনে খুব বেশিক্ষণ গোসল করা বা একবারের বেশি গোসল করা ঠিক নয়।
২. শীতের দিন গোসলের সময় স্পঞ্জ কিংবা বডি ব্রাশ ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।
২. এসময় স্যুয়েটার কিংবা কোটের নিচে সুতির কাপড় ব্যবহার করুন। তা না হলে ত্বকে শুষ্কতা দেখা দিতে পারে।
৩. গোসলের পর দ্রুত শরীর শুকিয়ে নিন । সেই সঙ্গে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৪. মিল্কবেসড ক্লিনজিং দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ত্বকের শুষ্কতা প্রতিরোধ হবে।
৫. বাইরে বের হলে সান স্ক্রিন ক্রিম ব্যবহার করুন। এতে সুর্য রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকবে।
৬. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এতেও ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।
৭. ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকে এমন ক্রিম বা তেল-ভিত্তিক ক্লিনজার ব্যবহার করুন যা প্রতিরক্ষামূলক তবে চিটচিটে নয়।
৮. ঠোঁট ফাঁটা রোধে নিয়মিত ভ্যাসলিন, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। সুত্র: টাইমস অব ইন্ডিয়া