ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চায় ওয়ার্কার্স পার্টি

শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চায় ওয়ার্কার্স পার্টি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ১১:৩৫ | আপডেট: ১৬ মার্চ ২০২২ | ১১:৩৫

মধ্যবিত্তসহ শ্রমজীবী সব মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দ্রুত ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এক কোটি মানুষকে কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন। সব অংশের শ্রমজীবী মানুষসহ মধ্যবিত্তকেও এই ব্যবস্থার আওতায় আনা জরুরি প্রয়োজন। সেই লক্ষ্যে সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করাও প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে বিত্তহীন ও নিম্নবিত্ত মানুষের মতো মধ্যবিত্তরাও কার্যত অসহায় অবস্থায়। বাজার সিন্ডিকেট যাতে বারবার এ ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর বিকল্প নেই। প্রধানমন্ত্রী ওয়ার্কার্স পার্টির এই সুপারিশ বিবেচনায় নেবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×