কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সমকাল প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৫:৪৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০৬:০২
বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।
রোববার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
জানা গেছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ও ইভিএম কারচুপি প্রসঙ্গে কূটনৈতিক প্রতিনিধিদের জানানো হবে।
বৈঠকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক নেতাদের মধ্যে উপস্থিত আছেন-আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবি উদ্দিন আহমেদ, শামা ওবায়েদ, জেবা আমিন খান, ইসমাইল হোসেন জবিউল্লাহ।
এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন।
ঢাকায় নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ভারত, তুরস্ক, ডেনমার্ক, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মরক্কো, ইউএসএআইডি এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার উপস্থিত আছেন।
- বিষয় :
- বিএনপি
- বৈঠক
- কূটনৈতিক প্রতিনিধি
