ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গুলশানে রেস্তোরাঁয় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

গুলশানে রেস্তোরাঁয় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২৩:০৫

রাজধানীর গুলশান–২ এলাকায় একটি রেস্তোরাঁর পরিত্যক্ত পাত্রে এডিস মশার বিপুল পরিমাণ লার্ভা পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ডেঙ্গুসহ মশাবাহিত রোগনিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স গঠনের পরদিনই এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। 

এ সময় টাস্কফোর্স ওই এলাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই রেস্তোরাঁতে লার্ভা পাওয়া যায়। পরিদর্শনের সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। 
 

আরও পড়ুন

×