ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক অনলাইন আলোচনা মঙ্গলবার

‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক অনলাইন আলোচনা মঙ্গলবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৯:৫৮

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠান মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অনলাইন ZOOM-এর মাধ্যমে অনুষ্ঠেয় এই আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ নেতারা যোগ দেবেন।  

সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, প্রকৌশলী মোশাররফ হোসেন এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক এবং জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত। 

অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/awamileague.1949 ও ইউটিউব www.youtube.com/user/myalbd থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

×