ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

এই বাজেট দিয়ে করোনা থেকে উত্তরণ ঘটানো যাবে না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

এই বাজেট দিয়ে করোনা থেকে উত্তরণ ঘটানো যাবে না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৫৩

চলতি অর্থবছরের বাজেট প্রত্যাখান ও করোনা দুর্যোগ উত্তরণে সংশোধিত বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, জাতীয় সংসদে চূড়ান্তভাবে পাশ হওয়া নতুন অর্থবছরের বাজেট দিয়ে করোনা মহামারীজনিত দুর্যোগের উত্তরণ ঘটানো যাবে না। এক দুর্যোগের সময়ও বাজেটে ধনী, বিত্তবান ও লুন্ঠনপ্রিয় অংশকে তুষ্ট করার বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। 

বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন বৈঠকে এই দাবি জানানো হয়। দলের সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

সভার প্রস্তাবে করোনা পরীক্ষার ফি নির্ধারণের সমালোচনা করে বলা হয়, এর ফলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। অবিলম্বে করোনা পরীক্ষার ফি বাতিল করতে হবে। আরেক প্রস্তাবে বিদ্যুতের ভুতুড়ে বিল ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

আরও পড়ুন

×