ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাম জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার

বাম জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৪:৫৮

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার। রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকলের আধুনিকায়ন ও পাটখাতে দুর্নীতি-লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হবে। একই দাবিতে সারাদেশে জেলায় জেলায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সড়কে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ এক বিবৃতিতে সারাদেশে জোটের শরিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের দেশপ্রেমিক গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষকে ঢাকা এবং জেলার কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের সংগ্রামকে সফল করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

×