ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মুজিববর্ষে আ'লীগ নেতাকর্মীদের গাছের চারা উপহার

মুজিববর্ষে আ'লীগ নেতাকর্মীদের গাছের চারা উপহার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৮:০৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে গাছের চারা উপহার দিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। 

বুধবার রাজধানীর মৃর্ধাবাড়ি হাইস্কুলের সামনে ঢাকা-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তিনটি করে গাছের চারা তুলে দেন নেহরীন মোস্তফা দিশি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের অন্তত তিনটি করে গাছ লাগানোর অনুরোধ জানান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের ভাতিজি নেহরীন মোস্তফা দিশি। ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে এ পর্যন্ত ১ হাজার ২০০ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন তিনি। 

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক খান ও ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নীরু আমিন নুরুলসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×